কন্ডিশন: একদম নতুন। শুধু সাউন্ড চেক করা হয়েছে একবার। কোনো দাগ, স্ক্র্যাচ বা ইস্যু নেই।
ওয়ারেন্টি: টেকল্যান্ড থেকে কেনা। অফিসিয়াল ১২ মাসের ওয়ারেন্টি, ইনভয়েস, বক্স ও সব অরিজিনাল এক্সেসরিজ রয়েছে।
বিক্রির কারণ:
আমার বাবা অফিসের কাজে ঢাকা থাকেন। গত সপ্তাহে ছোট বোনের জন্মদিনে বাসায় এসেছিলেন। আমি যেহেতু গান গাইতে এবং শুনতে অনেক পছন্দ করি তাই গিফট হিসেবে রিয়েলমি বাডস এয়ার ৮ টি টেকল্যান্ড আউটলেট থেকে নিয়ে এসেছিলেন ১ সপ্তাহ আগে। আমার কাছে আগে থেকেই ওয়ানপ্লাস বাডস ৪ (প্রায় ৮,০০০ টাকা) এবং দুটি আইইএম (ডুনু টাইটান এক্স ও কেজে ক্যাস্টর প্রো) আছে। বাবা এগুলো জানতেন না তাই কিনেছিলেন। যেহেতু আমার অন্য অনেকগুলি হেডসেট রয়েছে তাই এটা ব্যবহার হবে না বলে বিক্রি করছি। বিষয়টি পরিষ্কার রাখার জন্য অন্য অডিও গিয়ারের ছবিও দিয়েছি।
দাম:
- কেনা: ৪,৯৫০ টাকা
- সেল: ৪,৫০০ টাকা (সামান্য সম্মান রাখা যাবে)
সরাসরি এসে চেক করে নিতে পারবেন। কুরিয়ারও সম্ভব।