শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। ৫ম শ্রেণি বা সমমান পর্যন্ত পড়াশোনা হলেও আবেদন করতে পারবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য, দায়িত্ববোধ ও মানুষের প্রতি আন্তরিকতা।
বয়স্ক মানুষের সঙ্গে সম্মানজনক ও নম্র আচরণ করার মানসিকতা থাকতে হবে।
সময়মতো ওষুধ, খাবার এবং দৈনন্দিন যত্ন নেওয়ার বিষয়ে সচেতন হতে হবে।
শারীরিকভাবে সুস্থ ও কাজ করার সক্ষমতা থাকতে হবে।
দীর্ঘমেয়াদে কাজ করার আগ্রহ থাকতে হবে।
আগে কেয়ার টেকার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো, তবে অভিজ্ঞতা না থাকলেও শেখার আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন।
সততা ও বিশ্বস্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।