কালো বিন্নী চালের উপকারিতা
বিন্নী চালকে বলা হয় হোল গ্রেইন (Whole Grain) কারন বিন্নী চাল অনেক কম প্রসেসিং হয় তাই এই চালে ব্র্যান অক্ষুন্ন থাকে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কালো চালে থাকে এন্টিঅক্রিডেন্ট ফ্লাভিনয়েড যা এন্থোসায়ানিন নামে পরিচিত এবং এই উপাদানটি বেশী পরিমানে থাকে বলেই চালের রঙ কালো হয়।
এন্থোসায়ানিন কালো চালে থাকার কারনেই ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিস, স্নায়ুরোগ এমনকি ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিহত করতে পারে।