আমি অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। একটি স্থানীয় পত্রিকায় কাজের অভিজ্ঞতা থাকায় আমার লেখালেখি, সংবাদ সম্পাদনা, কনটেন্ট রাইটিং এবং তথ্য সংগ্রাহক হিসেবে ভালো দক্ষতা রয়েছে।
এছাড়া আমি কম্পিউটার পরিচালনায় দক্ষ, বিশেষ করে MS Office (Word, Excel, PowerPoint)-এ ভালো দক্ষতা রয়েছে। আমার ইংরেজি ভাষাগত দক্ষতা প্রমাণের জন্য IELTS পরীক্ষাও সম্পন্ন করেছি, ফলে ইংরেজিতে যোগাযোগে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।
যেকোনো নতুন বিষয় দ্রুত শেখার আগ্রহ এবং যেকোনো দায়িত্ব সততা, নিষ্ঠা ও মনোযোগের সঙ্গে পালন করাই আমার মূল শক্তি। আমি এমন একটি প্রগতিশীল প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী যেখানে আমার দক্ষতা ও সততা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখতে পারব।