tre.gif
আরও দ্রুত বিক্রি করুন
আরও বুদ্ধিমত্তার সাথে কিনুন
  1. সব বিজ্ঞাপন
  2. চাকরি
  3. ড্রাইভার চাকরি
প্রচারিত
চট্টগ্রাম, হালিশহর, 8 ঘণ্টা আগে
1801 দেখা হয়েছে

ড্রাইভার আবশ্যক (অটো+ম্যানুয়াল)

+1
2
কাজের ধরন
পূর্ণকালীন
বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটে প্রাইভেট কার ড্রাইভিং শেখানোর জন্য জরুরী ভিত্তিতে একজন দক্ষ ভদ্র প্রশিক্ষক / ড্রাইভার আবশ্যক। আমাদের প্রশিক্ষণ টাইম সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। অফিস টাইম সন্ধ্যা সাতটা পর্যন্ত। প্রতিদিন সকালবেলা গাড়িতে গ্যাস ঢুকিয়ে ট্রেনিং লোকেশনে ছয়টার মধ্যে উপস্থিত থাকতে হবে। প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা ক্লাস থাকে। দুপুরে দুই ঘন্টা বিশ্রাম ও খাবারের জন্য বিরতি দেওয়া থাকে। যেদিন ক্লাস না থাকে ঐদিন সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হয়। চট্রগামে সি আর বি, আর্টিলারি, সাগরিকাতে আমাদের ট্রেনিং চলে। অফিস: জিইসি মোড়, সড়াইপাড়া ও হালিশহর। ঢাকাতেও আমাদের নয়টি ব্রাঞ্চ রয়েছে। অফিস থেকে মোবাইল বিল ও অফিস প্রয়োজনীয় যাতায়াত ভাড়া প্রদান করা হবে। প্রতিবছর ১ হাজার টাকা করে বেতন বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা থাকলে এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববান থাকলে বকশিশ সহ প্রতিমাসে ১৮ থেকে ২০ হাজার টাকা ইনকাম করা সম্ভব। আমাদের মাসিক ছুটি দুইদিন। সাপ্তাহিক কোনো ছুটি নেই। এই দুইদিন আপনার সুবিধামতো নিতে পারবেন অথবা চাইলে এক মাস পর পর একটানা চার দিন ছুটি নিতে পারবেন। ছুটি না কাটিয়ে অফিসের প্রয়োজনে ডিউটি করলে ওভারটাইম হিসেবে ওইদিনের হাজিরা পেয়ে যাবেন।
রিপোর্ট করুন
নিরাপত্তা পরামর্শ
  • আবেদন/সাক্ষাৎকারের জন্য ফি প্রদান করবেন না
  • অফিসিয়াল নয় এমন অফিস ঠিকানায় সাক্ষাৎকারে যাওয়া এড়িয়ে চলুন
  • কোম্পানি সম্পর্কে তথ্য সংগ্রহ করুন এবং যাচাই করুন
  • চাকরির প্রস্তাব পাওয়ার আগে ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না
frame_left.gif