Stylish রানিং ভালো কন্ডিশনের স্মার্ট সাইকেল। সাইকেলটি অনেক মজবুত ও সুন্দর। সামনে একটি লোহার ঝুড়ি আছে, টুকটাক বাজার বহন করতে সুবিধা হয়। ব্রেক সেটিং ঠিক করাতে হবে, তাই প্রেস করলে হার্ড ব্রেক হয় না, মিডিয়াম ব্রেক হয়, পেছন ব্রেকের একটি প্রেসার রাবার নেই। প্যাডেলের বিয়ারিং-এ হালকা সমস্যা আছে, তাই প্যাডেল চাপার সময় হালকা শব্দ হয়। টায়ার/টিউবে কোন সমস্যা নেই। সাইকেলে চমৎকার টান আছে। এ মুহূর্তে কোন কাজ না করিয়ে নিয়েই চালাতে পারবেন। সাইকেলে আর কোন সমস্যা নেই, সব চেক করে ও চালিয়ে নিতে পারবেন। সাইকেল নিতে লোকেশনে আসতে হবে। লোকেশন: চট্টগ্রাম হাটহাজারী ফতেয়াবাদের দক্ষিণে চৌধুরী হাট অথবা হাটহাজারী মদুনাঘাটের আশে-পাশে যেকোন জায়গা।