বাইকটি কেনা হয়েছিল ৯ জানুয়ারি ২০২৬, ACI Motors-এর ডিলার Rubel Express, Dhaka থেকে।
এটি আমার প্রথম বাইক, তাই শুরু থেকেই খুব যত্নসহকারে ব্যবহার করেছি। প্রথম দিকে ড্রাইভিং লাইসেন্স না থাকায় প্রায় ৩ মাস শুধু সপ্তাহে একদিন বাসার আশেপাশে অল্প দূরত্বে চালানো হতো। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর থেকে মূলত বাসা থেকে অফিস এবং অফিস থেকে বাসায় যাতায়াতের জন্য বাইকটি ব্যবহার করা হয়েছে।
বাইকটি কখনো রাফভাবে ব্যবহার করা হয়নি এবং নিয়মিত যত্ন নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ACI Motors-এর অফিসিয়াল সার্ভিসিং করানো হয়েছে।
আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাইকটি মোট ৫,২১০ কিলোমিটার চালানো হয়েছে।
বাইকটির ২ বছরের রেজিস্ট্রেশন করা আছে। ব্যক্তিগত ব্যবহারের কারণে বাইকটির কন্ডিশন খুব ভালো এবং শুরু থেকে এখন পর্যন্ত যত্নের সাথে ব্যবহার করা হয়েছে।