চারটি নিষ্পাপ প্রাণের জন্য নিরাপদ আশ্রয় চাই!
চারটি সুন্দর বিড়ালের বাচ্চা রেসকিউ করেছি। ওদের জন্য ভালোবাসাপূর্ণ নিরাপদ পরিবার প্রয়োজন। কেউ চাইলে ১টি বা ২টি করে আপন করে নিতে পারেন।
রাস্তাঘাটের পৃথিবীটা ওদের জন্য বড়ই ভয়ংকর। মানুষের নিষ্ঠুরতা, ইটের আঘাত, খাবারের অভাব, গাড়ির নিচে চাপা পড়ার ভয়—কত বিপদ! সামনে শীতকাল, ওরা রাস্তায় কীভাবে বেঁচে থাকবে ভাবলেই কষ্ট হয়।
আপনাদের ওপর ভরসা করেই ওদের রেসকিউ করেছি। প্লিজ, সেই ভরসাটুকু ভেঙে দেবেন না।
খেলনা ভেবে নেবেন না, দুদিন আদর করে আবার রাস্তায় ফেলে দেবেন না। দায়িত্ব নিয়ে পরিবারের সদস্যের মতো যত্ন করবেন এবং মাঝেমধ্যে ছবি বা ভিডিও দিয়ে আপডেট জানাবেন।
চারটি প্রাণের একটু ভালোবাসা ও নিরাপদ আশ্রয় খুব প্রয়োজন। প্লিজ, সামর্থ্য থাকলে এগিয়ে আসুন।
শ্যামপুর বাজার, ঢাকা-১২০৪।
আগ্রহীরা ইনবক্স করুন।