আসসালামু আলাইকুম। আমার রেগুলার ব্যবহারের ল্যাপটপটি সেল করে দিচ্ছি। নতুন একটা পিসি নিয়েছি, তাই এটার আর দরকার পড়ছে না।
ল্যাপটপটা দিয়ে আমি মূলত গ্রাফিক্স ডিজাইন আর ক্যাপকাটে টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ করতাম। কাজের স্পিড বাড়ানোর জন্য আমি আলাদাভাবে বেশ কিছু টাকা খরচ করে র্যাম আর এসএসডি আপগ্রেড করে নিয়েছি, তাই পারফরম্যান্স এখন একদম মাখন!
💻 ল্যাপটপের ফুল কনফিগারেশন (ছবিতেও দেওয়া আছে):
ব্র্যান্ড ও মডেল: ASUS VivoBook 15 (X507UBR)
প্রসেসর: Intel® Core™ i7-8550U (8th Generation)
গ্রাফিক্স: NVIDIA GeForce 2GB ডেডিকেটেড + Intel UHD Graphics (গ্রাফিক্স ও এডিটিংয়ের জন্য দারুণ)
র্যাম: 16GB DDR4 (আগে 8GB ছিল, কাজের জন্য পরে ৩৬০০ টাকা দিয়ে আরও 8GB লাগিয়েছি। এখন মার্কেটে এই র্যাম কিনতে গেলে ৮-৯ হাজার টাকার মতো লাগে!)
স্টোরেজ: 1TB Kingston SSD (সিস্টেমে 894 GB শো করে। আগে 1TB HDD ছিল, ল্যাপটপ ফাস্ট করার জন্য ১৫,০০০ টাকা দিয়ে এই 1TB SSD লাগিয়েছি। এখন ল্যাপটপ অনেক স্মুথ কাজ করে!)
অপারেটিং সিস্টেম: Windows 11
কিবোর্ড: ইংলিশ + অ্যারাবিক (ল্যাপটপটি ২০২৩ সালে সৌদি থেকে কেনা)
📦 ল্যাপটপের সাথে যা যা পাবেন:
ল্যাপটপ
অরিজিনাল আসুস চার্জার
✅ কন্ডিশন ও ব্যাটারি ব্যাকআপ: ৩ বছরের মত ইউজ হয়েছে। ইন্টারনাল কোন সমস্যা নাই, আজ পর্যন্ত সার্ভিস সেন্টারে নিতে হয়নি। আমি সবসময় আলাদা মনিটর আর কিবোর্ড লাগিয়ে কাজ করতাম, তাই ল্যাপটপের কিবোর্ড আর টাচপ্যাড দেখলে একদম নতুন মনে হবে! রেগুলার ইউজের কারণে বডিতে খুব হালকা কিছু দাগ আছে, যেটা চোখে পড়ার মত না। ব্যাটারি ব্যাকআপ: নরমাল ইউজ করলে প্রায় ২ ঘন্টা আর ভারী কাজ করলে ১ থেকে দেড় ঘন্টার মতো চার্জ থাকে।
⚠️ ছোট্ট একটা ইস্যু (সততার খাতিরে বলে দিচ্ছি): ২০২৪ সালে সৌদি থেকে বাংলাদেশে আসার সময় ব্যাগে অনেক বেশি মালছামানা ছিল। তখন ব্যাগের ভেতর ল্যাপটপটায় যে চাপ খাইছে, সেটা আমি আসলে বুঝতে পারি নাই। এই চাপের কারণে অরিজিনাল ডিসপ্লের চার কোনায় হালকা একটু সাদা হয়ে আছে (Pressure mark)। গত ২ বছর ধরে আমি এভাবেই চালাচ্ছি, সমস্যাটা একটুও বাড়েনি বা কাজেও কোন প্যারা দেয়নি। অরিজিনাল ডিসপ্লে দেখেই আমি আর চেঞ্জ করিনি।
📍 লোকেশন ও শর্তাবলী: লোকেশন: ধোলাইপাড় (আপনাকে অবশ্যই লোকেশনে এসে ল্যাপটপটি নিতে হবে)। আপনি সরাসরি এসে ল্যাপটপটি চালিয়ে, চেক করে, সবকিছু দেখে পছন্দ হলে তবেই নিবেন। কোনো তাড়া নেই।
💰 দাম: ৩৩,৫০০ টাকা (একদম ফিক্সড)
বিশেষ অনুরোধ: দয়া করে কেউ দামাদামি করবেন না। আমি আপগ্রেডের পেছনেই অনেক টাকা খরচ করেছি। এই দামে নিতে হলে তবেই নক করবেন। অযথা কেউ নক করবেন না, জানি আপনারা সবাই ভদ্র মানুষ, আশা করি বিষয়টা বুঝবেন।
আগ্রহীরা বিস্তারিত জানতে বা নিতে চাইলে সরাসরি ইনবক্স করুন বা কল দিন: []
বিক্রেতা: আদনান হোসাইন