কাস্টমাইজড দুই পাল্লার সেগুন কাঠের মেইন দরজা, ফিটিং করার পর বার্নিশ/লেকার পর্যন্ত করা হয়নি। নিজের ফ্লাটের জন্য পছন্দ করে বানিয়েছিলাম কিন্তু তার পরেই বাড়ি ভেঙ্গে এপার্টমেন্ট করার ডিসিশন নিয়ে বাড়ি ভাঙ্গা হয়েছে। এপার্টমেন্ট ভবনটি নির্মাণ করতে কমপক্ষে ২ থেকে ২.৫ বছর সময় লাগবে, তাই এতোদিন ফেলে রেখে দরজাটা নষ্ট করতে চাই না। সেগুন কাঠের ডাবল ডোর সাথে দামি একটা লক লাগানো, সূর্যমুখী ফুলের ডিজাইন করা যেটা লেকার করলে খুব সুন্দর করে ফুটে উঠবে, বুঝার জন্য দরজার ডিজাইনের ক্যাটালগের ছবি সহ দিয়েছি। খুব কম দামেই ছেড়ে দিবো কারন ভাড়া বাড়িতে এমনিতেই জায়গা পর্যাপ্ত থাকে না আর এতো বড় দরজা রাখার মতো জায়গাও নাই। যত দ্রুত সম্ভব সেল করে দিবো তাই আগ্রহীগন উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি দেখে যেতে পারেন।
ঠিকানা: কোনাপাড়া, ফার্মের মোড়, সামসুল হক খান স্কুল & কলেজ রোড (শান্তিবাগ)।