বাংলাদেশে হোন্ডা সিবি ট্রিগারের দাম ১৭১,০০০/- টাকা। এটি প্রিমিয়াম কমিউটার ক্যাটাগরির একটি বাইক যাতে ১৪৯.১ সিসি ডিসপ্লেসমেন্ট এয়ার কুলড ইঞ্জিন রয়েছে যা ১৪.৩৫ বিএইচপি @ ৮৫০০ আরপিএম সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে। কম চাহিদার কারণে বাইকটির উৎপাদন প্রায় শেষের পথে। বাজাজ পালসার ১৫০ ডিটিএসআই, অ্যাপাচি আরটিআর ১৫০, হিরো হাঙ্ক এবং এক্সট্রিম স্পোর্টস বাংলাদেশে বাইকটির প্রধান প্রতিযোগী হিসেবে বিবেচিত।