বাইকটির কন্ডিশন বেশ ভালো। আমি একজন স্টুডেন্ট, তাই বুঝেনই তো আমরা কেমন ব্রেকিং ও স্পিড পছন্দ করি। গাড়ির প্রিমিয়াম লুক এবং হাই স্পিডে দারুণ স্ট্যাবিলিটি ও ব্রেকিং পারফরম্যান্স পাওয়ার জন্য পেছনের চাকায় ১৪০ ও সামনের চাকায় ১০০ সেকশনের টায়ার লাগিয়েছি, যা নতুন লাগাতে গেলে প্রায় ১৫,০০০ টাকার মতো খরচ পড়বে। এছাড়া ২,০০০ টাকা দিয়ে এলইডি লাইট লাগিয়েছি।
বাইকটি বিক্রি করার কারণ হলো—এতে টপ স্পিড ১২৬-১৩০ ওঠে, কিন্তু আমার বন্ধুরা ৫ লাখ টাকার যে বাইকগুলো চালায় সেগুলোতে ১৬০ পর্যন্ত টপ স্পিড ওঠে। তাই ওদের সাথে মাওয়ায় রেস করার সময় আমি ঠিকমতো খাপ খাওয়াতে পারি না। বাইকে অন্য কোনো ইস্যু বা সমস্যা নেই। পুরো বাইক পলি করা আছে; কোনো সার্ভিস সেন্টারে নিয়ে পলি উঠিয়ে ফেললে একদম নতুনের মতো লাগবে। বাইকটি চলেছে ৮২,০০০ কিলোমিটার। আর মিটারে সামান্য একটি সমস্যা আছে—লাইট অন করলে স্পিডের লেখা কিছুটা অস্পষ্ট হয়ে যায়, তবে গিয়ার পরিষ্কার দেখা যায়।