আমরা আমাদের E-commerce টিমের জন্য সেলস এক্সিকিউটিভ পদে উদ্যমী, দায়িত্বশীল ও অভিজ্ঞ ৩ জন প্রতিনিধি নিয়োগ দিচ্ছি। এই পদে নির্বাচিত প্রার্থীদের Facebook Page, Messenger ও ফোনের মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ, অর্ডার কনফার্মেশন, ডাটা এন্ট্রি, কুরিয়ার সমন্বয় এবং বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে।
যদি আপনার E-commerce সেক্টরে কাজের অভিজ্ঞতা, ভালো যোগাযোগ দক্ষতা, কম্পিউটার ও বাংলা টাইপিংয়ে দক্ষতা থাকে এবং টিমের সাথে দায়িত্বশীলভাবে কাজ করার মানসিকতা থাকে, তাহলে আপনাকে আমাদের টিমে স্বাগতম।
লোকেশন : রায়েরবাগ মিরাজনগর বি ব্লক শাহী মসজিদ সংলগ্ন