ড্রাগনের প্রজাতি:- ইয়োলো ড্রাগন।
নিজের ছাদ বাগানের পুরাতন (৪ বছর বয়সী) ড্রাগন গাছের ডাল থেকে কাটিং তৈরি করা হয়েছে।
ইয়োলো ড্রাগন প্রজাতির ড্রাগন গাছের একটি ফল ২৫০-৫০০g পর্যন্ত হয়ে থাকে। এই ড্রাগন পাকলে বাইরে হলুদ এবং ভেতরে সাদা রং হয়। পাকলে হলুদ হয়ে যায় বলে এই প্রজাতির ড্রাগনের নাম ইয়োলো ড্রাগন রাখা হয়েছে। এই ড্রাগনের খোসা বেশ পুরু হয়ে থাকে তাই অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এই ড্রাগনে মিষ্টতা অন্যান্য ড্রাগনের তুলনায় বেশ কম হওয়ায় ডায়াবেটিস রোগীরা অনায়াসে এই ফলটি খেতে পারেন।