121/3-C, Showhardyo Villa, Ibrahimpur Primary School Road, Kafrul, Dhaka 1206
Search on Google Map with "GenGadgets Electronics Store"
Closed
• সোম - রবি, 09:00-22:00
MiLi MiTag বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ছোট্ট সাইজের একটি লোকেশন ট্র্যাকার যা Google Find My Device নেটওয়ার্ক ব্যবহার করে।
এটিতে না কোনো সিম কার্ড লাগে আর না গাড়ির সাথে ওয়ারিং কানেকশন দিতে হয় - জাস্ট যে কোন এক জায়গায় লুকিয়ে রেখে দিলেই হবে।
গাড়ি বা বাইক ছাড়াও এটি অন্য যে কোনো কিছু, যেমন: চাবির রিং, ব্যাগ, ওয়ালেট, বাচ্চাদের স্কুল ব্যাগ, বাই সাইকেল, ভ্যান, রিকশা, সিএনজি, ইত্যাদি লোকেশন দেখার জন্য এটি আদর্শ ডিভাইস।
এটি সিম ছাড়া কিভাবে কাজ করে?
এটি মূলত একটি ব্লুটুথ সিগন্যাল পাঠায় যা এর ৮০-১০০ মিটারের মধ্যে থাকা এন্ড্রয়েড মোবাইল ফোন গুলো রিসিভ করে (আমাদের সবার এন্ড্রয়েড ফোন এই কাজ করে)। এরপর সেই আপডেট ফোনের ইন্টারনেট চালু থাকলে গুগল এর কাছে পৌঁছে এবং গুগল Find Hub অ্যাপ থেকে আপনি কেবল আপনার ডিভাইসের লোকেশন দেখতে পান।
তাহলে বুঝতেই পারছেন, এই ডিভাইস দিয়ে লোকেশন আপডেট আশেপাশে থাকা ফোনের ওপর নির্ভরশীল। একদম ফ্রী!