ডাইনিং টেবিলটি খাঁটি শিল কড়ই কাঠের তৈরী, অর্ডার দিয়ে বানিয়েছিলাম। ৬ চেয়ারের ব্যবস্থা আছে, তবে আমরা ৪টি চেয়ার সাথে দিয়ে দেব। আগে শিল কড়ইয়ের উড ব্ল্যাক কালার ছিল, পরবর্তীতে আমরা সেগুন কালারের বার্নিশ করিয়েছি। টেবিলটির মাঝখানে একটা ফাটা আছে, তবে এটা মূল কাঠামোকে ক্ষতিগ্রস্থ করেনি, অর্থাৎ অনেক দিন ধরে এই অবস্থায়ই আছে, ফাটা বাড়ছে না। অনেক মজবুত ডাইনিং টেবিলটি, আমরা প্রায় ২০ বছর যাবত ব্যবহার করছি। আমরা বিক্রি করতাম না, বিক্রি করতে হচ্ছে কারণ আমরা নতুন যে বাসায় যাব, সেই বাসায় জায়গা অনেক কম, এ কারণে এটা বিক্রি করে ছোট একটা ডাইনিং টেবিল কিনব।