ছোট পরিবার বা কর্মজীবী দম্পতির জন্য উপযোগী এই ১ বেডরুমের ফ্ল্যাটটি সম্প্রতি সম্পূর্ণ সংস্কার করা হয়েছে। রান্নাঘর ও বাথরুমসহ সম্পূর্ণ ফ্ল্যাটে নতুন টাইলস বসানো হয়েছে, বাথরুমে রয়েছে নতুন কমোড, আধুনিক স্যানিটারি ফিটিংস এবং গিজার। পুরো ফ্ল্যাটে নতুন রং করা হয়েছে এবং জানালা ও গ্রিলও নতুন করে রং করা হয়েছে।
নিরাপত্তার জন্য রয়েছে মজবুত গ্রিল এবং সকল জানালায় মশারি নেট। ফ্ল্যাটটি একটি ৩ তলা ভবনের নিচতলায় অবস্থিত। ভবনে ২৪ ঘণ্টা কেয়ারটেকার রয়েছে এবং পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন, শান্ত ও নিরাপদ।
মসজিদ, বাজার ও দৈনন্দিন প্রয়োজনীয় সুবিধা কয়েক মিনিটের হাঁটা দূরত্বে। কাজীপাড়া মেট্রোরেল স্টেশন থেকে মাত্র ১০ মিনিট হাঁটার পথ।