💛 Yellow Ringneck – Newly Bonded Pair 💛
মেল পাখিটি অনেক আগে থেকেই আমার কাছে ছিল। পরবর্তীতে একজন ভাইয়ের কাছ থেকে ফিমেলটি সংগ্রহ করি একটি সুন্দর জোড়া তৈরি করার উদ্দেশ্যে। তবে জোড়া বাঁধতে কিছুটা সময় লেগেছে।
আমার অভিজ্ঞতায়, কবুতরের তুলনায় প্যারটদের ক্ষেত্রে জোড়া তৈরি হওয়াটা এতটা সহজ নয়। কবুতর খুব দ্রুত জোড়া বাঁধলেও প্যারটদের মধ্যে ভালো বন্ডিং তৈরি হতে সময় লাগে। তবে আলহামদুলিল্লাহ, মাত্র দুই মাসের মধ্যেই ওরা একে অপরকে সঙ্গী হিসেবে গ্রহণ করেছে। গতকাল থেকে ওদের মধ্যে বেশ চমৎকার বন্ডিং লক্ষ্য করছি। ❤️
ফিমেলটির একটি বিশেষ দিক হলো, সে আগে থেকেই Proven Breeder। অর্থাৎ, যে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি, তাঁর কাছেও এই ফিমেল ডিম দিয়েছে এবং বাচ্চা করেছে। যদিও ফিমেলটির একটি পায়ে সামান্য সমস্যা রয়েছে, কিন্তু ডিম ও বাচ্চা দেওয়ার ক্ষেত্রে তার সক্ষমতা প্রমাণিত।
সত্যি বলতে, ভালো ডিম-বাচ্চা দেয় এমন একটি ফিমেল পাওয়া ভাগ্যের ব্যাপার।