নিজেদের ব্যবহারের জন্য মেশিনটি ১ বছর আগে কেনা হয়েছিলো। পণ্যটি মুলত দেশের বাহিরে থেকে (ফ্রান্স) কেনা। তবে বর্তমানে এটির আর তেমন প্রয়োজন বোধ করছি না। যারা বাসায় প্রফেশনালি সেলাইয়ের কাজ করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ সেলাই মেশিন হতে পারে। মেশিনটিতে রয়েছে ডিজিটাল স্ক্রিন বা সিলেক্টর, যার সাহায্যে খুব সহজেই বিভিন্ন স্টিচ সিলেক্ট করা যায়। এতে মোট ৭২ ধরনের সেলাইয়ের প্রোগ্রাম বা অপশন রয়েছে। কাপড় আকর্ষণীয় করে সাজানোর জন্য বা ডিজাইনের জন্য এতে ২৭টি আলাদা ডেকোরেটিভ স্টিচ দেওয়া আছে। কাপড়ের ধরন অনুযায়ী সুতার টান বা টেনশন কম-বেশি করার সুবিধা রয়েছে। সেলাই শেষে সুতা কাটার জন্য বিল্ট-ইন কাটার দেওয়া আছে।