২০২৫ সালের কুরবানী ঈদের পর Walton Plaza থেকে কেনা। শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য চালানো হয়েছে, কোনো ডেলিভারি বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়নি। বর্তমানে প্রায় ৩০০০ কিমি রান।
ব্যাটারির পারফরম্যান্স এখনো খুব ভালো। Eco Mode-এ ৭০–৮০ কিমি পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়। টপ স্পিড সাধারণত ৩৫ কিমি/ঘণ্টা, ফুল চার্জে সর্বোচ্চ প্রায় ৩৮ কিমি/ঘণ্টা পেয়েছি (রাইডার ও লোড অনুযায়ী ভিন্ন হতে পারে)।
মোটর, কন্ট্রোলার, ব্যাটারি বা অন্য কোনো পার্টস পরিবর্তন করা হয়নি। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি এবং সবকিছু অরিজিনাল অবস্থায় আছে।
বিক্রির কারণ হলো বর্তমানে তেমন ব্যবহার করা হয় না। ভবিষ্যতে বেশি রেঞ্জের একটি মডেলে আপগ্রেড করার পরিকল্পনা রয়েছে। কোনো আর্থিক সমস্যা বা জরুরি প্রয়োজনের কারণে বিক্রি করা হচ্ছে না।
* Brand: Walton
* Model: Takyon Leo (23Ah)
* Purchase Year: 2025
সিরিয়াস ক্রেতারা যোগাযোগ করুন। দেখে ও চালিয়ে যাচাই করে নিতে পারবেন।