বিক্রির কারণ: ল্যাপটপ কিনব। খুব যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে। নিজের টিউশনির জমানো টাকা দিয়ে কেনা। অনেক গবেষণা করে সেরা পার্টসগুলো দিয়ে তৈরি করেছি। আপনি যত খুশি চেক করে নিতে পারবেন। আমি মূলত ভ্যালোরেন্ট খেলার জন্য ব্যবহার করেছি (১০৮০পি লো সেটিংসে গড় এফপিএস ২৪০)। এছাড়া আরডিআর২, ঘোস্ট অফ সুশিমা, জিটিএ ৫ ইত্যাদি খেলেছি। বিস্তারিত দাম ছবিতে দেওয়া আছে। স্পিকার না নিলে সমস্যা নেই, আমি ল্যাপটপের সাথে ব্যবহার করব। আপনার পছন্দমতো উইন্ডোজ ফ্রেশ ইন্সটল করে দিতে পারব। আমি উইন্ডোজ ১০ প্রো ব্যবহার করি। ২ মাস আগে থার্মাল পেস্ট পরিবর্তন করেছি। আইডল তাপমাত্রা: ৩৫ থেকে ৪০ ডিগ্রি। আপনাকে কিবোর্ড এবং মাউস কিনতে হবে। আমার একটি পুরনো এ৪টেক মাউস আছে যা আমি বিনামূল্যে দিয়ে দিতে পারব। কন্ডিশন: দয়া করে যত্ন সহকারে ব্যবহার করবেন। শখের জিনিস অনেক। চেক করতে চাইলে আমার লোকেশনে আসতে হবে। লোকেশন: ইস্টার্ন হাউজিং ২য় ফেজ, মিরপুর-১২, ঢাকা ১২১৬