আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি মোহাম্মদ শামীম আহমেদ। প্রায় ১৫ বছর বিদেশে ড্রাইভিং পেশায় কর্মরত ছিলাম। সৌদি আরব ও সাউথ আফ্রিকা—উভয় দেশেই ড্রাইভিং কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও আমার সাউথ আফ্রিকান ড্রাইভিং লাইসেন্স আছে।
বাংলাদেশে আসার পূর্বে আমার নিজস্ব একটি ড্রাইভিং স্কুল ছিল, যেখানে আমি দক্ষতার সাথে ড্রাইভিং প্রশিক্ষণ দিতাম। বর্তমানে আলহামদুলিল্লাহ খুলনার মুজগুন্নি শেখপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করছি এবং তিন চিল্লার সাথী।
অবসর সময়কে কাজে লাগিয়ে মুজগুন্নি, বয়রা অথবা আশেপাশের এলাকায় প্রাইভেট কার ড্রাইভিংয়ের কোনো কাজ থাকলে বিশ্বস্ততা, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে আগ্রহী।
যোগাযোগ করতে কল দেওয়ার অনুরোধ রইল।
জাযাকাল্লাহু খাইরান।