বাইকটি দেখতে একদম নতুনের মতো। অন্ধকারে এবং দুর্বল ক্যামেরা দিয়ে ছবি তুলার জন্য বাইকের আসল সৌন্দর্য বোঝা যাচ্ছে না।
বাইকটি যত্ন নিয়ে চালানো হয়েছে। কখনো রাফ চালানো হয় নি। সময়মতো সার্ভিসিং করা হতো।
ঢাকার ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড আছে। ১ম মালিকানা। যেকোন সময় নাম পরিবর্তন সম্ভব। ২০২৭ সালের জানুয়ারি মাস পর্যন্ত টেক্স টোকেন দেয়া আছে।
টাংকিতে কোন জং নেই। দুটো টায়ারের গ্রিপ ই ভালো আছে। তেমন ক্ষয় হয় নি টায়ার এখনো। গত সপ্তাহে টায়ারের ভিতরে নতুন জেল ভরা হয়েছে।
বাইকের সাথে যা যা পাবেন:
- ১টি ফুল ফেইস হেলমেট, ১টি হাফ ফেইস হেলমেট, ১টি ছোট হেলমেট
- হেলমেট লক
- মোবাইল হোল্ডার
- বাইক ঢাকার জন্য বানানো বড় পর্দা
- বাইক লক করার জন্য এসিড প্রুফ তালা
- ব্যাটারিতে ৬ মাসের ওয়ারেন্টি
- সাথে বাইকের অরিজিনাল দুটো চাবি।
হিরো ব্র্যান্ড থেকে বাইকে এখনো অফিসিয়ালি ৩ বছরের ওয়ারেন্টি আছে।