আমাদের প্রতিষ্ঠানে Marketing Executive পদে আগ্রহী ও দায়িত্বশীল প্রার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। নির্বাচিত প্রার্থী প্রতিষ্ঠানের মার্কেটিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সম্ভাব্য ক্লায়েন্টদের সঙ্গে ফোন, মেসেজ ও অন্যান্য মাধ্যমে নিয়মিত যোগাযোগ, প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজন অনুযায়ী ফলোআপ করা এই পদের অন্যতম দায়িত্ব।
নতুন ক্লায়েন্ট খোঁজা, ক্লায়েন্টদের প্রয়োজন বুঝে উপযুক্ত সেবা সম্পর্কে জানানো এবং দৈনিক যোগাযোগ ও মার্কেটিং কার্যক্রমের রিপোর্ট তৈরি করতে হবে। এছাড়াও টিমের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত কাজ সম্পন্ন করা, বিদ্যমান ক্লায়েন্টদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখা এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং কার্যক্রমে সহযোগিতা করতে হবে।