বাসায় দুই মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া ও নিয়ে আসা ও তাদের যত্ন করা, রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া ও মোছা ইত্যাদি। উল্লেখ্য যে, তাদের মা গত বছর জুলাই মাসে মারা গেছেন। তাই মায়ের ভালবাসা দিয়েই তাদের যত্ন করতে হবে।
প্রয়োজনীয়তা ও দক্ষতা
রান্না বান্না জানতে হবে, সঠিক সময়ে খাবার পরিবেশন করতে হবে, বাচ্চাদের নিয়ে অবসর সময়ে ঘুমাতে অভ্যাস করতে হবে, তাদের নিয়ে খেলা ধুলা ও আনন্দে রাখার চেষ্টা করতে হবে।
ন্যূনতম যোগ্যতার প্রয়োজনীয়তা
প্রাইমারী পাশ / এস এস সি তবে যাদের শিক্ষাগত ছাড়াও যোগ্যতা ভাল তাদের শিক্ষাগত যোগ্যতা কম হলেও চলবে।
ন্যূনতম অভিজ্ঞতা
১ বছরের কম
কম পক্ষে ছয় মাস থাকবেন এমন অঙ্গীকার নামায় স্বাক্ষর দিতে হবে। এখানে তিন সদস্য পরিবারের সাথে খাওয়া দাওয়া ফ্রি, আলাদা থাকার ব্যবস্থা আছে (ফ্রি)। অবশ্যই যোগদানের আগে এনআইডি, শিক্ষা সনদ ও নিজ এলাকার কোন প্রতিষ্ঠান থেকে নাগরিক সনদের ফটো কপি জমা দিতে হবে।