সাইকেলটির অবস্থা ও বিক্রি করার কারণ:
সাইকেলটি সম্পূর্ণ শখের বশে কেনা হয়েছিল, কোনো জরুরি প্রয়োজনে নিয়মিত ব্যবহারের জন্য নয়। সাইকেল চালানো শেখার পর ঢাকায় এটি পছন্দ হওয়ায় কিনি, কিন্তু সময়ের অভাবে খুব একটা চালানো হয় না। সপ্তাহে একদিন সকালে হয়তো একটু চালানো হয়, আবার অনেক সময় মাসে ১-২ বারের বেশি ব্যবহারই করা হয় না। ফলে সাইকেলটি বেশিরভাগ সময় বাসায়ই পড়ে থাকে।
বর্তমানে বাসায় আরেকটি সাইকেল রয়েছে এবং রাখার জন্য জায়গার সংকট হচ্ছে। যেহেতু বাসায় আর কেউ এটি চালাচ্ছে না এবং দুটি সাইকেলের প্রয়োজন নেই, তাই বিক্রি করে দিচ্ছি।
( সাইকেলের বিজ্ঞাপন দেওয়ার সময় কিছু তথ্য ভুল হতে পারে তারপরও দেখে শুনে নিবেন।)
ক্রেতাদের উদ্দেশ্যে:
সাইকেলে কোনো প্রকার যান্ত্রিক বা লুকানো সমস্যা নেই। যারা সাইকেলটি কিনতে আগ্রহী, তারা সরাসরি এসে নিজের চোখে দেখে, চালিয়ে চেক করে নিশ্চিন্ত হয়ে নিতে পারবেন।