এটা বিভিন্ন ধরনের ২০/২২ হাজার টাকার মাইক্রোফোন সেটআপের মধ্যে খুব একটা পার্থক্য নয়। এতে যেসব অপশন আছে, সেগুলোর বাইরে বেশি কিছু প্রয়োজন হয় না একটি মাইকে। প্রতিটি ট্রান্সমিটারে আলাদাভাবে মেমোরি ও চার্জিংয়ের সুবিধা রয়েছে। অর্থাৎ, যদি পুরো বক্স সঙ্গে নিয়ে ঘুরতে ইচ্ছা না হয়, তাহলে শুধু মাইক্রোফোন নিয়েই বের হলে কাজ হয়ে যাবে। এছাড়া, আপনার যদি বয়া (Boya) বা রোড (RØDE)-এর শর্টগান মাইক্রোফোন থাকে, সেটিও এই মাইকের সঙ্গে সংযুক্ত করে ওয়্যারলেস হিসেবে ব্যবহার করতে পারবেন। রিসিভারে হেডফোন জ্যাক রয়েছে। ফলে সাউন্ড মনিটর বা চেক করার প্রয়োজন হলে সেটিও করতে পারবেন। দুটি ট্রান্সমিটারে ৮ জিবি করে মেমোরি রয়েছে এবং রিসিভারেও ৮ জিবি মেমোরি আছে। কোনো অতিরিক্ত ডিভাইস ছাড়াই মোট ২৪ জিবি পর্যন্ত রেকর্ডিং করা সম্ভব। ট্রান্সমিটারে একটি ম্যাগনেট সিস্টেম রয়েছে, ফলে ইচ্ছা করলে এটি ক্লিপ ছাড়াও ব্যবহার করা যায়।