Jmary KT-239 মডেলের একটি প্রিমিয়াম কোয়ালিটির সেলফি স্টিক প্লাস ট্রাইপড বিক্রি করা হবে। এটি ভ্লগিং, লাইভ স্ট্রিমিং এবং ট্রাভেল ফটোগ্রাফির জন্য অত্যন্ত চমৎকার একটি ডিভাইস। মাত্র ২ মাস আগে কেনা হয়েছিলো অনলাইন ক্লাসের জন্য,এখন আর প্রয়োজন নেই,একেবারে নতুনের মতো আছে। তাই নিতে চাইলে কল বা মেসেজ করুন।
ফিচারসমূহ:
মাল্টি-ফাংশনাল ডিজাইন: এটি একই সাথে সেলফি স্টিক এবং মজবুত ট্রাইপড হিসেবে ব্যবহার করা যায়।
ব্লুটুথ রিমোট: সাথে থাকা ওয়্যারলেস রিমোটের সাহায্যে দূর থেকে সহজে ছবি বা ভিডিও ক্লিক করা যায়।
অ্যাডজাস্টেবল হাইট: প্রয়োজন অনুযায়ী লম্বা বা ছোট করা সম্ভব (সর্বোচ্চ প্রায় ৬ ফিট পর্যন্ত)।
রোটেটেবল ফোন হোল্ডার: ফোন ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়, তাই হরাইজন্টাল ও ভার্টিকাল উভয় মোডেই শুট করা সম্ভব।
সহজে বহনযোগ্য: ওজনে হালকা এবং ফোল্ড করে খুব সহজেই ব্যাগে নিয়ে ভ্রমণ করা যায়।