অভিজ্ঞ কম্পিউটার অপারেটর আবশ্যক
আইনজীবীর চেম্বারে জরুরি ভিত্তিতে একজন অভিজ্ঞ কম্পিউটার অপারেটর (বাংলা টাইপিংয়ে দক্ষ) নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা ও শর্তাবলি:
• বাংলা টাইপিংয়ে পারদর্শী হতে হবে।
• অফিসের কম্পিউটার-সংক্রান্ত যাবতীয় কাজ পরিচালনা করার সক্ষমতা থাকতে হবে।
• চাকরি প্রার্থীকে অবশ্যই খুলনা শহরের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• ১ ডিসেম্বর থেকে নিয়মিত অফিস করার মানসিকতা থাকতে হবে।
আবেদন ও যোগাযোগের নিয়মাবলি: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ দুপুর ২:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টার মধ্যে সরাসরি নিচের ঠিকানায় এসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। (বিশেষ দ্রষ্টব্য: মোবাইলে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হচ্ছে।)
যোগাযোগের ঠিকানা: এড. এম. এম. তৌহিদুজ্জামান চেম্বার রুম নং- ৪৩৬ (৪র্থ তলা), এনেক্স ভবন জেলা আইনজীবী সমিতি, খুলনা।