খান এন্টারপ্রাইজ, CLS Agent – পূবালী ব্যাংক পিএলসি-এর মাধ্যমে মার্কেটিং ও অ্যাকাউন্ট ওপেনিং কার্যক্রমের জন্য কর্মী নিয়োগ করা হবে। নির্ধারিত এলাকায় মার্কেট ভিজিট করে ব্যবসায়ী ও সম্ভাব্য গ্রাহকদের সাথে যোগাযোগ করতে হবে এবং পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার বিষয়ে সহযোগিতা করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংগ্রহ, অ্যাকাউন্ট ওপেনিং কার্যক্রম সম্পন্ন এবং অনুমোদনের পর বাংলা QR সংক্রান্ত কাজে সহযোগিতা করতে হবে। কাজের সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা। মাসিক বেতন ১৮,০০০ টাকা। দৈনিক ন্যূনতম ৪টি অ্যাকাউন্ট ওপেনিংয়ের টার্গেট থাকবে। ন্যূনতম SSC পাস এবং স্মার্টফোন ব্যবহারে দক্ষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।