শিরোনাম: খাঁচা ও খাবারসহ এক জোড়া সুস্থ অস্ট্রেলিয়ান বাজরিগার পাখি বিক্রি হবে
বিবরণ:
খুবই আদরের এবং চঞ্চল এক জোড়া (১টি পুরুষ ও ১টি নারী) অস্ট্রেলিয়ান বাজরিগার পাখি বিক্রি করা হবে। ব্যস্ততার কারণে আগের মতো সময় দিতে পারছি না বলেই অত্যন্ত স্নেহের এই পাখি দুটি দিয়ে দিচ্ছি।
সাথে যা যা থাকছে:
• পাখি থাকার জন্য একটি খাঁচা
• ১ কেজি মিলেট (পাখির খাবার)
• খেলার জন্য সিড়ি, দোলনা, খেলনা
বিশেষ শর্ত:
পাখি দুটি আমাদের পরিবারের সদস্যের মতো আদরের। তাই শুধুমাত্র প্রকৃত পাখিপ্রেমী, যারা এদের নিজের সন্তানের মতো যত্ন ও ভালোবাসা দিয়ে রাখতে পারবেন, কেবল তারাই যোগাযোগ করবেন। ব্যবসায়ীদের যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো। যত্ন করে পুষতে পারবেন যারা তারাই যোগাযোগ করবেন।
লোকেশন: খুলশী, চট্টগ্রাম (লোকেশনে এসে পাখি নিয়ে যেতে হবে)।
আগ্রহী ক্রেতারা সরাসরি কল করুন অথবা ইনবক্সে মেসেজ দিন।