tre.gif
আরও দ্রুত বিক্রি করুন
আরও বুদ্ধিমত্তার সাথে কিনুন
  1. সব বিজ্ঞাপন
  2. চাকরি
  3. ড্রাইভার চাকরি
প্রচারিত
চট্টগ্রাম, খুলশী, 22 ঘণ্টা আগে
132 দেখা হয়েছে

মোটর সাইকেল ও স্কুটার প্রশিক্ষক/ড্রাইভার আবশ্যক

+1
1
কোম্পানির নাম
Bangladesh Driving Training Institute
কাজের ধরন
পূর্ণকালীন
দায়িত্ব
বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট (BDDTI)-এর শিক্ষার্থীদের মোটরসাইকেল ও স্কুটার প্রশিক্ষণ প্রদান করা। সকাল ৬টার মধ্যে নির্ধারিত ট্রেনিং লোকেশনে উপস্থিত হয়ে ক্লাস পরিচালনা করা। প্রতিদিন ৮–১০ ঘন্টা শিক্ষার্থীদের ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা। শিক্ষার্থীদের নিরাপদ ড্রাইভিং, ট্রাফিক আইন ও বাস্তব রোড সেফটি সম্পর্কে সচেতন করা। ট্রেনিং বাইক পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখা। যেদিন ক্লাস না থাকে সেদিন সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকা। প্রতিষ্ঠানের নিয়মনীতি মেনে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করা। শিক্ষার্থীদের সাথে ভদ্র ও পেশাদার আচরণ বজায় রাখা।
প্রয়োজনীয়তা ও দক্ষতা
মোটরসাইকেল ও স্কুটার চালনায় দক্ষ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শিক্ষার্থীদের ধৈর্যসহকারে প্রশিক্ষণ দেওয়ার মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো বিভাগ, জেলা বা থানায় কাজ করার মানসিকতা থাকতে হবে। সময়ানুবর্তী, দায়িত্ববান ও আন্তরিক হতে হবে। নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং অতিরিক্ত উপার্জনের সুযোগ থাকবে। স্থায়ীভাবে কাজ করতে আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল প্রদান করা হবে। শুক্র ও শনিবার অফিস ও ক্লাস পরিচালনায় আগ্রহী হতে হবে।
ন্যূনতম যোগ্যতার প্রয়োজনীয়তা
ন্যূনতম এসএসসি / সমমান পাস। মোটরসাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। স্মার্টফোন ব্যবহার ও গুগল ম্যাপ সম্পর্কে সাধারণ ধারণা থাকতে হবে।
ন্যূনতম অভিজ্ঞতা
৩ বছর
বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট (BDDTI)-এর জন্য বাংলাদেশের সকল বিভাগ, জেলা ও থানায় মোটরসাইকেল ও স্কুটার প্রশিক্ষক নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে সরাসরি সিভি নিয়ে হেড অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রশিক্ষণের সময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। প্রতিদিন সকালবেলা ট্রেনিং বাইকে জ্বালানি নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। শুক্রবার ও শনিবার বাধ্যতামূলকভাবে অফিস করতে হবে, কারণ এই দুইদিন শিক্ষার্থীদের ক্লাস বেশি থাকে। সাপ্তাহিক ও মাসিক ছুটি অন্যদিন ভোগ করতে হবে। প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীলতা থাকলে ইনসেনটিভ ও বকশিশ সহ ভালো আয় করার সুযোগ রয়েছে। হেড অফিস: ধানমন্ডি ২ নম্বর রোড, ১ নম্বর বাড়ি, ৩য় তলা, ঢাকা সিটি কলেজের দক্ষিণ পাশে, জাপানে উচ্চশিক্ষা বিল্ডিং, ঢাকা। মোবাইল016XXXXXXXX 016XXXXXXXX
রিপোর্ট করুন
নিরাপত্তা পরামর্শ
  • আবেদন/সাক্ষাৎকারের জন্য ফি প্রদান করবেন না
  • অফিসিয়াল নয় এমন অফিস ঠিকানায় সাক্ষাৎকারে যাওয়া এড়িয়ে চলুন
  • কোম্পানি সম্পর্কে তথ্য সংগ্রহ করুন এবং যাচাই করুন
  • চাকরির প্রস্তাব পাওয়ার আগে ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না
frame_left.gif