২০২৩ সালে পতাকা আইটি (IDB Branch) থেকে কেনা। পরবর্তীতে কিছু আইটেম সংযোজন ও বিয়োজন করা হয়েছে। আমার দুইটা পিসি আছে। প্রাইমারি পিসি আপগ্রেড করার পরিকল্পনা থাকায় এই পিসিটি বিক্রি করে দেবো। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং এবং ভিডিও এডিটিং শেখার জন্য ভালো একটি সেটআপ। Ryzen 5 5600G প্রসেসরের বিল্ট-ইন Radeon Graphics থাকার কারণে আলাদা গ্রাফিক্স কার্ড ছাড়াও বেশ ভালো পারফরম্যান্স পাওয়া যায়। কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব ভিডিও এডিটিং, ফটো এডিটিং (Photoshop, Illustrator), বেসিক থেকে মিড-লেভেল Premiere Pro কাজ সহজেই করা যাবে। প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, VS Code / Android Studio ইত্যাদিও স্মুথলি চলবে। RAM হিসেবে 3200 MHz CL16 Dual Channel (8GB × 2) ব্যবহার করা হয়েছে। CL16 হওয়ায় মেমোরি লেটেন্সি কম থাকে, ফলে ডাটা দ্রুত প্রসেস হয় এবং Ryzen প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পারফরম্যান্সও কিছুটা ভালো পাওয়া যায়। এক্সটারনাল গ্রাফিক্স কার্ড নেই বলে খুব হাই-এন্ড গেম হাই রেজুলুশনে খেলতে কিছুটা সীমাবদ্ধতা থাকতে পারে, তবে লো বা মিডিয়াম সেটিংসে অনেক জনপ্রিয় গেম ভালোভাবেই খেলা যাবে। যেমনঃ GTA V, Valorant, CS:GO / CS2, PUBG (Low Settings), Dota 2, FIFA 22 / FIFA 23, eFootball (PES), Fortnite, Apex Legends (Low), Need for Speed Series। ভবিষ্যতে চাইলে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ও আরও RAM যোগ করে পারফরম্যান্স অনেক বাড়ানো সম্ভব। কেসিংয়ে আরজিবি সাপোর্ট আছে। Deepcool AG400 ARGB CPU Cooler এবং ৪টি প্রি-ইন্সটল্ড RGB ফ্যান থাকায় লুকও বেশ সুন্দর এবং কুলিংও ভালো। ক্যাশ মেমো হারিয়ে ফেলেছি। তবে RAM-এ লাইফটাইম ওয়ারেন্টি আছে। আস্কিং প্রাইসঃ ৫০,০০০ টাকা। ফুল কনফিগঃ Processor – AMD Ryzen 5 5600G Processor with Radeon Graphics, Motherboard – Gigabyte B450M AORUS Elite AMD Gaming Motherboard, SSD – Kingston NVMe SSD 256GB (PCIe 3.0×4), RAM – Anacomda DDR4 3200MHz CL16 8GB × 2 Stick (মোট ১৬GB), Cooler – Deepcool AG400 ARGB, PSU – Antec CUPRUM STRIKE CSK 550W 80 Plus Bronze Power Supply, Casing – Maxgreen 4 Fan RGB, 2 Side Tempered Glass