অনেক পুরনো এবং খাঁটি কেরোসিন কাঠ (Redwood) দিয়ে তৈরি একটি পড়ার টেবিল বিক্রি করা হবে। যারা সস্তার পার্টিক্যাল বোর্ডের বদলে খাঁটি কাঠের মজবুত টেবিল খুঁজছেন, তারা এটি বিবেচনা করতে পারেন।
কাঠের ধরন: ১০০% অরিজিনাল পুরনো কেরোসিন কাঠ।
বর্তমান কন্ডিশন: টেবিলটি বেশ পুরনো এবং দীর্ঘদিন ব্যবহারের কারণে এর কন্ডিশন খুব একটা ভালো নেই উপরে কিছু দাগ বা স্ক্র্যাচ থাকতে পারে। তবে কাঠ এখনো যথেষ্ট শক্ত ও মজবুত আছে, সামান্য একটু মেরামত (যেমন: ড্রয়ার ঠিক করা বা পলিশ) করে নিলে এটি আবার নতুনের মতো চমৎকারভাবে ব্যবহার করা যাবে।
কেন নিতে পারেন?
আজকাল এই দামে খাঁটি কাঠের কোনো টেবিল পাওয়া অসম্ভব। যারা অল্প বাজেটে পড়াশোনা করার জন্য একটি শক্ত টেবিল খুঁজছেন, তাদের জন্য এটি পারফেক্ট।
বিশেষ দ্রষ্টব্য: ক্রেতাকে অবশ্যই আমাদের লোকেশনে এসে, বর্তমান অবস্থা নিজের চোখে দেখে, পছন্দ হলে নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে।