যারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা অনলাইনে ব্যবসা করেন বাজেটের কারণে ফ্ল্যাগশিপ ফোন কিনতে পারছেন না তাহলে এই ফোনটি দেখতে পারেন। এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের মূল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা পোর্ট্রেটে ভিভিড মোড প্রদান করে আপনাকে আইফোনের মতো অনুভূতি দেবে এবং আপনি সিনেমাটিক ভিডিওগ্রাফিও করতে পারবেন। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি রয়েছে যা অন্য ফোনকে কেবলের সাথে সংযুক্ত করে চার্জও করতে পারে।