গাড়ি আপগ্রেড করার কারণে আমার ব্যবহৃত বাইকটি বিক্রি করছি। কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো, ছবিতে যেমন দেখছেন বাস্তবেও তেমনই।
গাড়ির সাথে কোনো পেপারস নেই, শুধু গাড়ি আর চাবি পাবেন। তবে গাড়ি একদম জেনুইন। আমি মোস্তফাপুরের যে শোরুম থেকে কিনেছিলাম, আপনি চাইলে সরাসরি সেই শোরুমের মালিক এবং গাড়ির মূল মালিকের সাথে কথা বলে সব খোঁজখবর নিয়ে নিশ্চিন্ত হতে পারবেন।
ইঞ্জিন ১০০% ফ্রেশ। মাত্র এক মাস আগে পিস্টন চেঞ্জ করা হয়েছে, তাই ইঞ্জিনে বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। সাউন্ড একদম স্মুথ। জাস্ট নিবেন, তেল ভরবেন আর চালাবেন।
গাড়ি সামনাসামনি দেখে পছন্দ হলে দামে কিছুটা সম্মান করা যাবে। যারা সত্যি নিতে আগ্রহী, সরাসরি কল দিন।