আমার ব্যবহৃত Canon 18-135mm IS STM অল-ইন-ওয়ান জুম লেন্সটি বিক্রি করতে চাচ্ছি। লেন্সটি দিয়ে ল্যান্ডস্কেপ থেকে শুরু করে দূরের যেকোনো ছবি বা পোর্ট্রেট চমৎকারভাবে তোলা যায়। এর STM (Stepping Motor) প্রযুক্তির কারণে এটি ভিডিওর জন্য অত্যন্ত নীরব ও নিখুঁতভাবে অটোফোকাস করতে পারে। লেন্সের সামনের ফিল্টার সাইজ ৬৭ মিমি (67mm)।বর্তমান কন্ডিশন: লেন্সটি খুব যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে। লেন্সে কোনো ধরনের ফাঙ্গাস বা স্ক্র্যাচ (দাগ) নেই। অটোফোকাস এবং ইমেজ স্ট্যাবিলাইজার (IS) ১০০% পারফেক্ট কাজ করে।