আসসালামু আলাইকুম। আমি অনার্স ৩য় বর্ষের একজন শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম হিসেবে ঘরে বসে (রিমোটলি) কাজ করার জন্য একটি ভালো সুযোগ খুঁজছি। আমি মোবাইল ফোনের মাধ্যমে খুব দ্রুত ও নির্ভুলভাবে বাংলা টাইপ করতে পারি এবং ক্রেতাদের সাথে মেসেঞ্জারে ভদ্র ও পেশাদার উপায়ে চ্যাট করতে সক্ষম। এছাড়াও আমি ইংরেজিতে দক্ষ আছি। ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, কাস্টমারদের ইনবক্স ও কমেন্টের দ্রুত উত্তর দেওয়া এবং অর্ডার কনফার্ম করে এক্সেল শিটে ডাটা এন্ট্রি করার কাজগুলো আমি অত্যন্ত দায়িত্বের সাথে করতে পারব, এছাড়াও আপনারা চাইলে আগে আমার কাজের পারফরম্যান্স দেখে তারপর আমাকে জবে নিতে পারেন। পড়াশোনার ক্ষতি না করে দৈনিক নির্দিষ্ট কিছু সময় আমি এই কাজের পেছনে দিতে প্রস্তুত আছি। ধন্যবাদ।