বিক্রয় পোস্ট
অরিজিনাল মীরকাদিম জাতের নিউ অ্যাডাল্ট মেয়ে গরু বিক্রয় হবে
গরুটির বয়স আনুমানিক ১০ মাস। সম্পূর্ণ সুস্থ, সবল ও অত্যন্ত চঞ্চল প্রকৃতির। মাঠে ঘাস খাওয়ার অভ্যাস রয়েছে এবং খাবারের ব্যাপারে কোনো ঝামেলা নেই—এক কথায় আপনি যা দিবেন, সেটাই খাবে।
আসলে গরুটি বিক্রি করার ইচ্ছা আমার ছিল না। কিন্তু আমি ষাঁড় গরুর খামার করার পরিকল্পনা করেছি, তাই বাধ্য হয়ে গরুটি বিক্রি করতে হচ্ছে।
সম্পূর্ণ সুস্থ ও সচল
মাঠে চরে ঘাস খাওয়ার অভ্যাস আছে
যত্নে পালন করা হয়েছে
বাড়িতে এসে দেখে, শুনে ও যাচাই করে নিতে পারবেন
মূল্য:
ডেলিভারি চার্জসহ — ৪৩,০০০ টাকা
ডেলিভারি চার্জ ব্যতীত — ৪০,০০০ টাকা
হাট-বাজারে গিয়ে খাজনা, পরিবহন ও গরমে হয়রানির ঝামেলা পোহাতে হবে না। সরাসরি লোকেশনে এসে গরু দেখে কিনতে পারবেন।
আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এমন গঠন, স্বাস্থ্য ও দামে এই জাতের গরু বাজারে খুঁজে পাওয়া কঠিন।