tre.gif
আরও দ্রুত বিক্রি করুন
আরও বুদ্ধিমত্তার সাথে কিনুন
  1. সব বিজ্ঞাপন
  2. চাকরি
  3. বিজ্ঞাপন ও বিপণন চাকরি
ঢাকা, মিরপুর, 1 ঘণ্টা আগে
4 দেখা হয়েছে

একজন এক্সিকিউটিভ মার্কেটিং নিয়োগ দেওয়া হবে

কোম্পানির নাম
Neer Advertising
কাজের ধরন
পূর্ণকালীন
কাজের সেটআপ
অফিস
ক্যারিয়ার স্তর
জুনিয়র
আবেদনের শেষ তারিখ
31-12-2026
দায়িত্ব
দায়িত্ব ও কর্তব্য: ১। বিভিন্ন প্রতিষ্ঠান, কর্পোরেট অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নতুন বিজ্ঞাপনের কাজ সংগ্রহ করা। ২। বিলবোর্ড, ডিজিটাল LED ডিসপ্লে, সাইনবোর্ড, রোডসাইড ব্র্যান্ডিং ও অন্যান্য আউটডোর বিজ্ঞাপনের সেবা প্রচার করা। ৩। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মার্কেট ভিজিট করে সম্ভাব্য ক্লায়েন্ট ও বিজ্ঞাপনের নতুন স্থান খুঁজে বের করা। ৪। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বিজ্ঞাপনের স্থান, সাইজ, ডিজাইন ও বাজেট সম্পর্কে আলোচনা করা। ৫। নতুন ক্লায়েন্ট সংগ্রহ, কোটেশন প্রদান এবং নিয়মিত ফলোআপ করা। ৬। বিভিন্ন কোম্পানি, শপিং মল, শোরুম, রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ও কর্পোরেট ক্লায়েন্টের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা। ৭। বিজ্ঞাপনের চুক্তি সম্পন্ন করা এবং কাজের অগ্রগতি সম্পর্কে ক্লায়েন্টকে অবহিত রাখা। ৮। নির্ধারিত মাসিক মার্কেটিং ও বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা।
প্রয়োজনীয়তা ও দক্ষতা
যোগ্যতা ও দক্ষতা : ১। ন্যূনতম এইচএসসি বা স্নাতক পাস। ২। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। ৩। ঢাকা শহরের বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ লোকেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ৪। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। MS Word, Excel, ইন্টারনেট ও ই-মেইল ব্যবহারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৫। মার্কেটিং ও সেলস বিষয়ে আগ্রহ এবং নতুন ক্লায়েন্ট সংগ্রহের মানসিকতা থাকতে হবে। ৬। সুন্দরভাবে কথা বলা ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে। ৭। পরিশ্রমী, কর্মঠ, সৎ ও দায়িত্বশীল হতে হবে। ৮। নিয়মিত নামাজ আদায়কারী ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন হতে হবে। ৯। মাঠপর্যায়ে (Field Marketing) কাজ করার মানসিকতা ও সক্ষমতা থাকতে হবে। ১০। সময়ানুবর্তী, আত্মবিশ্বাসী এবং লক্ষ্যমাত্রা অর্জনে আন্তরিক হতে হবে। ১১। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে আগ্রহী নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
ন্যূনতম যোগ্যতার প্রয়োজনীয়তা
ন্যূনতম যোগ্যতা ও শর্তাবলি ১। ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। ৩। ঢাকা শহরের বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ লোকেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ৪। কম্পিউটার পরিচালনায় প্রাথমিক দক্ষতা থাকতে হবে। MS Word, Excel ও ইন্টারনেট ব্যবহারে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে। ৫। সুন্দরভাবে কথা বলা ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে। ৬। পরিশ্রমী, কর্মঠ, সৎ ও দায়িত্বশীল হতে হবে। ৭। নিয়মিত নামাজ আদায়কারী ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন হতে হবে। ৮। প্রয়োজনে ঢাকা শহরের বিভিন্ন স্থানে সরেজমিনে মার্কেট ভিজিট করার মানসিকতা থাকতে হবে। ৯। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
ন্যূনতম অভিজ্ঞতা
২ বছর
আমাদের একটি আউটডোর অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠানের মার্কেটিং কার্যক্রম সম্প্রসারণের জন্য একজন উদ্যমী, কর্মঠ ও দায়িত্বশীল Executive – Marketing নিয়োগ দেওয়া হবে। আমাদের প্রতিষ্ঠান বিলবোর্ড, ডিজিটাল LED ডিসপ্লে, সাইনবোর্ড, রোডসাইড ব্র্যান্ডিং, বিল্ডিং ব্র্যান্ডিংসহ বিভিন্ন ধরনের আউটডোর বিজ্ঞাপন সেবা প্রদান করে থাকে। নির্বাচিত প্রার্থীকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মার্কেট ভিজিট, নতুন ক্লায়েন্ট সংগ্রহ, কর্পোরেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, বিজ্ঞাপনের নতুন কাজ সংগ্রহ এবং ক্লায়েন্টদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব পালন করতে হবে। প্রার্থীকে কম্পিউটার পরিচালনায় দক্ষ, সৎ, পরিশ্রমী, সময়ানুবর্তী ও দায়িত্বশীল হতে হবে। ঢাকা শহর সম্পর্কে ভালো ধারণা এবং ফিল্ডে কাজ করার মানসিকতা থাকতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
৳ 8,000 - 12,000
রিপোর্ট করুন
নিরাপত্তা পরামর্শ
  • আবেদন/সাক্ষাৎকারের জন্য ফি প্রদান করবেন না
  • অফিসিয়াল নয় এমন অফিস ঠিকানায় সাক্ষাৎকারে যাওয়া এড়িয়ে চলুন
  • কোম্পানি সম্পর্কে তথ্য সংগ্রহ করুন এবং যাচাই করুন
  • চাকরির প্রস্তাব পাওয়ার আগে ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না
frame_left.gif