tre.gif
আরও দ্রুত বিক্রি করুন
আরও বুদ্ধিমত্তার সাথে কিনুন
  1. সব বিজ্ঞাপন
  2. চাকরি
  3. বিজ্ঞাপন ও বিপণন চাকরি
  4. চাকরি
ঢাকা, মিরপুর, 18/08
310 দেখা হয়েছে

সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ (ফুল-টাইম / পার্ট-টাইম)

+1
1
কোম্পানির নাম
Supoth IT Ltd.
কাজের ধরন
খণ্ডকালীন
ক্যারিয়ার স্তর
মিডল
দায়িত্ব
আমাদের সম্পর্কে: 'সুপথ আইটি লিমিটেড' বাংলাদেশের একটি দ্রুত বর্ধনশীল ও স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান। আমরা দেশব্যাপী সকল ধরনের ব্যবসা ও ইন্ডাস্ট্রির জন্য আধুনিক সফটওয়্যার, ওয়েবসাইট এবং হার্ডওয়্যার সলিউশন প্রদান করে থাকি। যেকোনো ধরনের কাস্টমাইজড বা বিশেষায়িত সফটওয়্যার তৈরিতে আমরা শতভাগ সক্ষম, তাই আমাদের সেবার পরিধি অত্যন্ত বিস্তৃত। আমাদের ক্লায়েন্ট কারা? (যাদের কাছে আপনি পণ্য বিক্রি করবেন): আমাদের সফটওয়্যার ও সেবাসমূহ বাংলাদেশের প্রায় সব ধরনের প্রতিষ্ঠানের জন্য উপযোগী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: সুপার শপ, মিনিমার্ট ও যেকোনো মুদি দোকান। ফার্মেসি, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার। রেস্টুরেন্ট, ক্যাফে এবং ফুড কোর্ট। কাপড়ের দোকান, ফ্যাশন হাউস ও লাইফস্টাইল ব্র্যান্ড। ইলেকট্রনিক্স শোরুম, মোবাইল ও কম্পিউটার/হার্ডওয়্যারের দোকান। সার্ভিসিং ও রিপেয়ারিং শপ। ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি। ট্রাভেল এজেন্সি, কর্পোরেট অফিস এবং ই-কমার্স প্রতিষ্ঠান।
প্রয়োজনীয়তা ও দক্ষতা
আমাদের সেবাসমূহ: যেকোনো ধরনের POS (পয়েন্ট অফ সেলস), একাউন্টিং, ERP, HR (হিউম্যান রিসোর্স), CRM, প্রেসক্রিপশন সফটওয়্যার, ফার্মেসি ম্যানেজমেন্ট, ই-কমার্স ও ট্রাভেল ওয়েবসাইট সহ সব ধরনের সফটওয়্যার। এছাড়াও আমরা পস ডিভাইস, টাচ মনিটর, বারকোড ও পস প্রিন্টার, মোবাইল ডিভাইস/প্রিন্টার এবং সিসিটিভি ক্যামেরাসহ যাবতীয় হার্ডওয়্যার সরবরাহ করি। কাজের বিবরণ ও আপনার দায়িত্ব: আমাদের সফটওয়্যার ও হার্ডওয়্যার পণ্যসমূহের অনলাইন (সোশ্যাল মিডিয়া/ডিজিটাল প্ল্যাটফর্ম) এবং অফলাইন মার্কেটিং করা। নির্ধারিত এলাকার বিভিন্ন মার্কেট, শোরুম ও কর্পোরেট অফিসে সরাসরি ভিজিট করে সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে যোগাযোগ স্থাপন করা। গ্রাহকদের ব্যবসায়িক সমস্যাগুলো শোনা এবং আমাদের সফটওয়্যার কীভাবে তাদের ব্যবসাকে সহজ করবে, তা আকর্ষণীয়ভাবে উপস্থাপন (Demo/Consultation) করা। ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সফলভাবে সেলস সম্পন্ন করা।
ন্যূনতম যোগ্যতার প্রয়োজনীয়তা
শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) / ডিপ্লোমা / ডিগ্রি / অনার্স অথবা মাস্টার্স পাস। প্রার্থীর অবশ্যই ইন্টারনেট সংযোগসহ নিজস্ব স্মার্টফোন অথবা ল্যাপটপ থাকতে হবে। চমৎকার যোগাযোগ দক্ষতা এবং গ্রাহককে বোঝানোর (Convincing) ক্ষমতা থাকতে হবে। কেন আমাদের সাথে কাজ করবেন? (আকর্ষণীয় সুযোগ-সুবিধা): স্মার্ট ইনকাম: কাজের ধরন চুক্তিভিত্তিক (কমিশন/পারফরম্যান্স বেসড) হওয়ায় আপনার মেধা ও পরিশ্রম অনুযায়ী প্রতি মাসে থেকে টাকা বা তার চেয়েও বেশি ইনকাম করার সুবর্ণ সুযোগ রয়েছে। আয়ের কোনো নির্দিষ্ট সীমা নেই! কাজের স্বাধীনতা: আপনি চাইলে ফুল-টাইম ক্যারিয়ার হিসেবে এই পেশা বেছে নিতে পারেন। অথবা ছাত্র-ছাত্রী, গৃহিণী বা বর্তমান পেশার পাশাপাশি পার্ট-টাইম হিসেবেও কাজ করে বাড়তি আয় করতে পারেন। ফ্রি প্রফেশনাল ট্রেনিং: সফটওয়্যার সেলস সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নেই? কোনো চিন্তা নেই! কাজ শুরুর আগে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে প্রফেশনাল ও হাতে-কলমে ট্রেনিং প্রদান করব, যাতে আপনি গ্রাহকের কাছে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারেন।
ন্যূনতম অভিজ্ঞতা
১ বছরের কম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান (নিজ নিজ এলাকা থেকে কাজ করার সুযোগ রয়েছে)। ইন্টারভিউ প্রক্রিয়া: দেশের যেকোনো প্রান্ত থেকে দক্ষ জনবল যুক্ত করার লক্ষ্যে আমাদের প্রাথমিক ইন্টারভিউ সম্পূর্ণ অনলাইনে Google Meet-এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। আবেদনের নিয়ম: আপনি যদি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এবং আইটি সেক্টরে একটি স্মার্ট ক্যারিয়ার গড়তে চান, তবে আজই আবেদন করুন! আগ্রহী প্রার্থীদের দ্রুত নিজেদের আপডেট সিভি (CV) নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
রিপোর্ট করুন
নিরাপত্তা পরামর্শ
  • আবেদন/সাক্ষাৎকারের জন্য ফি প্রদান করবেন না
  • অফিসিয়াল নয় এমন অফিস ঠিকানায় সাক্ষাৎকারে যাওয়া এড়িয়ে চলুন
  • কোম্পানি সম্পর্কে তথ্য সংগ্রহ করুন এবং যাচাই করুন
  • চাকরির প্রস্তাব পাওয়ার আগে ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না
frame_left.gif