সমিতির মাঠকর্মী হিসেবে সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, নতুন সদস্য সংগ্রহ করা, সমিতির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা এবং মাঠপর্যায়ে সমিতির বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও তদারকি করা। সদস্যদের সঞ্চয়/কিস্তি সংগ্রহ, প্রয়োজনীয় তথ্য ও হিসাব সংরক্ষণ এবং দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা এই পদের প্রধান দায়িত্ব।
মাঠকর্মীকে নিয়মিত নির্ধারিত এলাকায় কাজ করতে হবে এবং সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সমিতির কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করতে হবে।