নিজের যত্ন নিয়ে একটি জোড়া থেকে এই সুন্দর বাজরিগার পরিবারটি গড়ে তুলেছিলাম। ব্যস্ততার কারণে সময় দিতে পারছি না, তাই পুরো সেটআপ এক সাথে বিক্রি করে দেব।
প্যাকেজে যা যা থাকছে:
মোট পাখি: ১৫টি বড় adult ও সুস্থ বাজরিগার (এর মধ্যে ২টি আকর্ষণীয় লাল চোখের সম্পূর্ণ সাদা অ্যালবিনো পাখি রয়েছে)।
ডিম ও বাচ্চা: ৩ জোড়ার পাখির কাছে ডিম আছে (ইনশাআল্লাহ দ্রুত বাচ্চা ফুটবে) এবং সাথে ২টি বাচ্চা একদম ফ্রি!
খাঁচা: ১টি বড় ও ২টি ছোট খাঁচা।
অন্যান্য আনুষাঙ্গিক: ৩টি মাটির হাঁড়ি, ১টি কাঠের ঘর, খাবারের পাত্র এবং সাথে পাখির খাবার।
পরিবেশ পেলে সবগুলো জোড়াই নিয়মিত ডিম-বাচ্চা দেয়। শখ করে পাখি পালন শুরু করতে চাইলে এটি একটি রেডি সেটআপ।