বিবরণ:
বিক্রির জন্য Baseus-এর অরিজিনাল ১০,০০০ mAh মিনি ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। এটি অত্যন্ত কমপ্যাক্ট এবং পকেট ফ্রেন্ডলি সাইজের, যা সহজে ফোনের পেছনে ধরে ব্যবহার করা যায়। ডিভাইসটিতে ওয়্যারলেস চার্জিংয়ের পাশাপাশি ফাস্ট চার্জিং ইউএসবি পোর্ট ও ডিজিটাল ডিসপ্লে সুবিধা রয়েছে। এটি দিয়ে সাধারণ ৪,০০০–৫,০০০ mAh ব্যাটারির ফোন প্রায় ১.৫ থেকে ২ বার ফুল চার্জ করা যায় এবং ক্যাবলে ফোন চার্জ হতে সময় লাগে প্রায় দেড় থেকে দুই ঘণ্টার মতো। পাওয়ার ব্যাংকটির ইন্টারনাল পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকআপ একদম নতুনের মতো কাজ করে, শুধু বডিতে ব্যবহারের কিছু স্বাভাবিক দাগ রয়েছে। সাথে একটি প্রিমিয়াম ব্রেইডেড চার্জিং কেবল পাবেন। নেওয়ার আগে সরাসরি এসে যতখুশি চেক করে নিতে পারবেন।
লোকেশন: 60 Feet Paka Mosjid