HSC Organic Chemistry-তে একই যৌগের বিভিন্ন প্রস্তুতি, বিক্রিয়া ও রূপান্তর বিভিন্ন অধ্যায়ে ছড়িয়ে-ছিটিয়ে উপস্থাপন করা হয়েছে। ফলে একটি যৌগ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা তৈরি করতে শিক্ষার্থীদের বারবার বিভিন্ন অধ্যায় ঘাঁটতে হয়।
উদাহরণস্বরূপ, ইথাইন (C2H2) প্রস্তুতির একটি পদ্ধতি ক্যালসিয়াম কার্বাইড (CaC2)-এর জলীয় বিশ্লেষণ থেকে পাওয়া যায়, যা এলকাইন অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আবার অন্য একটি পদ্ধতি ইথিলিন ডাইহ্যালাইডের অ্যালকোহলীয় KOH-এর সাথে রিফ্লাক্স (দ্বৈত ডিহাইড্রোহ্যালোজেনেশন)-এর মাধ্যমে, যা অন্য অধ্যায়ে উল্লেখ রয়েছে। একই যৌগের এসব গুরুত্বপূর্ণ তথ্য ভিন্ন ভিন্ন স্থানে থাকায় শিক্ষার্থীদের জন্য সমন্বিতভাবে মনে রাখা কঠিন হয়ে পড়ে।