কুগার পুরি টিকেএল চেরি এমএক্স রেড মেকানিক্যাল সুইচ। এতে সাদা কাস্টমাইজযোগ্য ব্যাকলাইট রয়েছে। বক্স, কাগজপত্র, কেবল, প্রোটেক্টিভ কভার—সবকিছুই আছে। কিবোর্ডটি পুরোপুরি কার্যকর, কোনো ত্রুটি নেই, শুধু ছবির মতো কি-ক্যাপ ফন্টে কিছুটা ক্ষয় হয়েছে। কয়েক বছর আগে ৬ হাজারে কিনেছিলাম। বিক্রির কারণ- গত বছর নতুন কিবোর্ড কিনেছি তাই এটি অনেকদিন ধরে পড়ে আছে এবং আমার আর প্রয়োজন নেই। অবস্থান - রূপনগর, পল্লবী, মিরপুর। আমার বিক্রির কোনো তাড়া নেই, তাই দয়া করে অযৌক্তিক দাম বলবেন না।