একটি মেকানিক্যাল কিবোর্ড ব্যবহার করার অনেক শখ ছিল বলেই এটি কিনেছিলাম। আল্লাহর রহমতে কেনাও হয়েছিল, কিন্তু কিছুদিন ব্যবহারের পর এখন আর তেমন ভালো লাগছে না। তাই বিক্রি করে দিচ্ছি। কিবোর্ডে বিন্দুমাত্র কোনো সমস্যা বা সিঙ্গেল ইস্যু নেই। এটি ব্লু-সুইচ (Blue switch) মেকানিক্যাল কিবোর্ড, তাই এর টাইপিং সাউন্ড বেশ কড়া এবং টাইপ করে দারুণ ফিল পাওয়া যায়। আমি 'ক্লাউড জেন' (Cloud Gen)-এর অফিসে কাজ করি এবং কিবোর্ডটি সেখানেই ব্যবহার করি। আমাদের অফিসের লোকেশন মিরপুর ডিওএইচএস (Mirpur DOHS)। আপনি চাইলে সরাসরি আমার অফিসে এসে আপনার যত খুশি চেক করে, দেখে-শুনে নিতে পারবেন। পুরোপুরি নিশ্চিন্তে নিতে পারেন, কোনো ধরনের প্রবলেম নেই।