কম্পিউটার অপারেটর আবশ্যক
মিরপুর-২ এ অবস্থিত একটি ডিজিটাল ই-সেন্টারের (সি.এম. কম্পিউটার্স অ্যান্ড ল্যাব স্টুডিও) জন্য একজন কম্পিউটার অপারেটর প্রয়োজন।
প্রয়োজনীয় দক্ষতা:
বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং, ফটোকপি, ফটো এডিটিং, প্রিন্টিং, লেমিনেটিং, সব ধরণের চাকরির আবেদন, স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স।
বেতন: কাজের দক্ষতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে।
সাপ্তাহিক ছুটি: শুক্রবার।
দৈনিক ১০ ঘণ্টা ডিউটি, ওভারটাইম সুবিধা আছে।
ঢাকার বাইরে থেকে কেউ আসতে চাইলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে।
শর্তাবলী:
(১) অন্তত ৬ মাস কাজ করতে হবে।
(২) সব ধরণের চুক্তিভিত্তিক কাজ (জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স) থেকে বিরত থাকতে হবে।
(৩) গ্রাহকদের সাথে নম্র, ভদ্র ও বিনয়ী হতে হবে এবং গ্রাহক সামলানোর দক্ষতা থাকতে হবে।