অভিজ্ঞ ও দায়িত্বশীল ড্রাইভার হিসেবে কাজের আবেদন।
প্রিয় নিয়োগকারী কর্তৃপক্ষ,
আমি একজন পেশাদার এবং অভিজ্ঞ ড্রাইভার। দীর্ঘ দিন ধরে অত্যন্ত সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সাথে গাড়ি ড্রাইভ করে আসছি। আমি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে বা ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী।
আমার অভিজ্ঞতা ও দক্ষতাসমূহ:
লাইসেন্স: আমার একটি বৈধ এবং হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স রয়েছে।
অভিজ্ঞতা: বিভিন্ন প্রকারের গাড়ি (যেমন: কার, মাইক্রোবাস,রেঞ্জ রোভার, ল্যান্ড ক্লোজার ভি ৮,মারসিটিস জে এল এস ) ঢাকার ভেতরের এবং ঢাকার বাইরের রাস্তায় নিরাপদে চালানোর দীর্ঘ অভিজ্ঞতা আছে।
রাস্তা ও ট্রাফিক জ্ঞান: ঢাকা শহরের সকল রাস্তাঘাট এবং ট্রাফিক আইন সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন ও অভিজ্ঞ।
গাড়ির রক্ষণাবেক্ষণ: গাড়ির নিয়মিত যত্ন নেওয়া, মোবাইল অয়েল, পানি, ব্যাটারি এবং সাধারণ যান্ত্রিক বিষয়গুলো নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করতে পারি।