তেতুল কালার ডিজাইন করা ড্রেসিং টেবিল, মালায়শিয়ান উক কাঠের, ৩ ফিট/১৫ ইঞ্চি আয়নাসহ।
উচ্চতায় ৬ ফিট, পাশে ৩ ফিট এবং ডিপ দেড় ফিট (১৮ ইঞ্চি)। নিচের ডানপাশে দেড় ফিটের একটি ছোট পাল্লা। বাঁ পাশে দুটি ড্রয়ার। উপরের ডানপাশে লম্বা একটি ৪ ফিটের পাল্লা বা বক্স, ভেতরে চারটি তাক, গ্লাস এবং লক সিস্টেম। ড্রেসিং টেবিলের উপরে লাইট সিস্টেম, কানেকশন ভালো আছে।
ডানপাশের ছোট-বড় ডালা দুটির লক ঠিক আছে, চাবিও আছে। তবে দুটি ড্রয়ারের একটির লকের চাবি হারিয়ে গেছে, চাইলে নতুন লক লাগানো যাবে। যেটির লকের চাবি নেই, সেটির হাতল ছুটে গেছে, হাতলটা আছে, স্ক্রু দিয়ে লাগানো যাবে। এছাড়া সামনের খুব অল্প জায়গায় বার্নিশ উঠে গেছে, পলিশ করলেই ঢেকে যাবে। বাকি সবকিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ।